মায়ের সামনে বিষপানে অটোচালকের আত্মহত্যা
সারাদেশ

মায়ের সামনে বিষপানে অটোচালকের আত্মহত্যা  

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সামনে বিষপানে এক অটোচালক আত্মহত্যা করেছে। নিহত আলাউদ্দিন (২৫) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব চরমজিদ গ্রামের আবদুল হকের ছেলে।

আরও পড়ুন: বিশ্ব কঠিন সময় পার করছে

বুধবার (২৭ জুলাই) ভোর রাতের দিকে আলাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যায় । এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সেলিম বাজারে ইউপি সদস্য (মেম্বার) কেফায়েত উল্যাহ তাকে মারধর করে বলে অভিযোগ উঠে।

৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু জানান, নিহ আলাউদ্দিন দুই ছেলের জনক ছিল। মায়ের সঙ্গে আলাউদ্দিনের বিরোধ ছিল। এমন অভিযোগে ৮নং ওয়ার্ডের মেম্বার কেফায়েত তাকে চড় থাপ্পড় দেয়। পরে আলাউদ্দিন বিষপান করে বলে জানা যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেম্বার কেফায়েত উল্যাহ বলেন, আলাউদ্দিন তার মাকে প্রায়ই মারধর করতো। তার মা তার কাছে আম খেতে চাইলে আলাউদ্দিন তার মাকে রিকশা দিয়ে টেনে হিঁছড়ে অনেক দূর নিয়ে যায়। ছেলের এমন আচরণের বিষয়টি তার মা মায়া বেগম আমাকে জানায়। এরপর আলাউদ্দিনের কাছে মায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সে অপরাধ স্বীকার করে।

আরও পড়ুন: আবার ঋণ দিতে পারবো

এরপর তাকে মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হয়। না হলে এ নিয়ে সালিশী বৈঠক বসার হুশিয়ারী দেওয়া হয় তাকে। কিন্তু সে মায়ের কাছে ক্ষমা না চেয়ে মায়ের সামনে গিয়ে বিষ পান করে। পরে তাকে রাতে ঢাকায় নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা মায়া বেগম জানান,তাদের খুব অভাবের সংসার। সে মা-বাবাকে ভরণ পোষণ দেয় না। আলাউদ্দিন তার স্ত্রী নিয়ে আলাদা বাড়ি করে বসবাস করছে। ঈদুল আজহার ১০-১৫ দিন আগে সেলিম চৌধুরী বাজারে তিনি তাকে দেখতে পেয়ে একটি মোরগ আর ২কেজি আম কিনে দিতে বলেন। ওই সময় আলাউদ্দিন তাকে এসব কিনে না দিয়ে টেনে হিঁছড়ে রিকশা দিয়ে অনেক দূর নিয়ে যায়।

বিষয়টি তাৎক্ষণিক ইউপি সদস্যকে আমি অবহিত করি। এর বেশ কয়েকদিন পর বুধবার সন্ধ্যার দিকে ইউপি সদস্য কেপায়েত আলাউদ্দিনকে বাজারে দেখতে পেয়ে আমার কাছে ক্ষমা চাইতে বলে। এ নিয়ে মেম্বার রাগান্বিত হয়ে তাকে শাসিয়ে দেয়। তাৎক্ষণিক সে বাজার থেকে আমাদের বসত ঘরের উঠানে এসে মেম্বারকে বিচার দেওয়ায় কারণ জানতে চেয়ে রাগে ক্ষোভে হাতে থাকা বিষ পান করে।

আরও পড়ুন: দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মাকে বলা হয়েছে লিখিত ভাবে অভিযোগ দিতে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা