সারাদেশ

ভোটার উপস্থিতি কম, ইভিএমএ ভোগান্তি 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদর উপজেলার বজ্রযোগী ইউনিয়নের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল হতে দুপুর পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ইভিএমে ভোগান্তির শিকার হচ্ছেন ভোটাররা। অনেক কেন্দ্রে ইভিএমএ সিঙ্গার ম্যাচিংয়ে সমস্যা হচ্ছে। এছাড়া ইভিএম না বোঝার কারণে ভোটারদের ভোট গ্রহণ বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন: রাস্তার পাশে মিলল ৫টি পাইপগান

সরেজমিনে, ইউনিয়নের ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়‌ সহ আরো কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। বিশেষ করে পুরুষ ভোটের উপস্থিতি একেবারেই কম।

সকালে সরকারি ধামদ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন শতবর্ষী মর্জিনা বেগম। তিনি জীবনের প্রথম ইভিএমে ভোট দিচ্ছেন। তবে ভোটদান প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে এ সম্পর্কে কিছুই জানেন না তিনি। ভোটদানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় ভোট দান সম্পন্ন করেন তিনি।

আরও পড়ুন: ইমরান খানের দখলে পাঞ্জাব

সুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসা হুমায়ূন আহমেদ বলেন, ভেবেছিলাম সকালবেলা ভোটকেন্দ্রে ভীর হবে। তাই একটু দেরি করে আসলাম। এখন দেখি ভোট কেন্দ্র একেবারেই ফাঁকা। ৫ মিনিটও লাগলো না ভোট দিতে।

আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা মনির হোসেন মোল্লা বলেন, ভোট কেন্দ্রে কোন লাইন ঝামেলা নাই। শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি।

আরও পড়ুন: দেশের জনসংখ্যা সাড়ে ১৬ কোটি

আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার এস এম আব্দুর রহমান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫৪২। সকাল সাড়ে দশটা পর্যন্ত ২৩৪ ভোট সম্পন্ন হয়েছে। ইভিএমএ ফিঙ্গার ম্যাচিংএ সমস্যা হচ্ছে। ইভিএম না বুঝার কারণেও ভোট গ্রহণ বিলম্ব হচ্ছে। তবে ভোটার উপস্থিতি কম হলেও সার্বিক পরিস্থিতি ভালো।

এ ব্যাপারে সদর থানা অফিসার ইনচার্জ মো. তারিকুজ্জামান বলেন, ভোট কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: প্রদীপের ২০, স্ত্রীর ২১ বছরের কারাদণ্ড

উল্লেখ্য, এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী গত ৫ মে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হওয়ার আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিয়নে প্রায় ১৭ হাজার ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা