সারাদেশ

কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ১ কোটি ৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। বুধবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম।

আরও পড়ুন: রাস্তার পাশে মিলল ৫টি পাইপগান

জানা গেছে, জব্দ হওয়া হেরোইনের ওজন প্রায় ১.৭ কেজি। আটকরা হলেন, নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)।

মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে র‍্যাব-৪ এর একটি অভিযানে আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকা থেকে ১.৭ কেজি হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ১টি মোবাইল ও ৯০০ টাকা জব্দ করা হয়েছে। জব্দ হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ টাকা।

আরও পড়ুন: ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প

আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা