কে আসছে ইবি ছাত্রলীগের শীর্ষ পদে
সারাদেশ

কে আসছে ইবি ছাত্রলীগের শীর্ষ পদে

নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের শীর্ষ পদ দুটিতে কারা আসছেন এনিয়ে যেন আলোচনার শেষ নেই। সাথে কমতি নেই নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হওয়া প্রশ্নেরও। তবে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে কেন্দ্রে 'ম্যান টু ম্যান' যোগাযোগ করে ব্যস্ত সময় পার করছেন পদপ্রত্যাশীরা। এদিকে মেধাবী ও যোগ্যদেরকেই নেতৃত্বে আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন: বিশ্ব কঠিন সময় পার করছে

জানা যায়, ২০১৯ সালের ১৫ জুলাই রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এক বছর মেয়াদি কমিটি হলেও প্রায় আড়াই বছর পর ২১ সালের ৮ ডিসেম্বর সেই কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে কমিটি বিলুপ্তির পর ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে এসে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটিতে আগ্রহীদের সিভি সংগ্রহ করেন কেন্দ্রীয় কমিটির দায়িত্বরতরা। এতে ৫৭ জন বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মী তাদের সিভি জমা দেন।

এদিকে সিভি জমা নেওয়ার পর থেকেই শীর্ষ পদ দুটিতে আসতে কেন্দ্রে ব্যস্ত সময় পার করছেন বেশ কয়েকজন পদপ্রত্যাশী। তাদের মধ্যে আইন বিভাগের ফয়সাল সিদ্দিকী আরাফাত, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান লালন ও নাসিম আহমেদ জয় এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও অর্থনীতি বিভাগের ফাহিমুর রহমান সেতু ও ইংরেজি বিভাগের তন্ময় শাহা টনিও কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

শীর্ষ পদপ্রার্থী ফয়সাল সিদ্দিকী আরাফাত প্রতিবেদককে বলেন, 'একজন ছাত্রনেতার প্রথম কাজ শিক্ষার্থীদের কথা চিন্তা করা ও তাদের প্রয়োজনে কথা বলা। একজন শিক্ষার্থীবান্ধব ছাত্রনেতাই নেতৃত্বে আসবে বলে আশা রাখছি। দায়িত্ব পেলে মাদকমুক্ত, শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস ও প্রগতিশীল পরিবেশ সৃষ্টি করাই লক্ষ্য থাকবে।'

আরও পড়ুন: আবার ঋণ দিতে পারবো

পদপ্রত্যাশী নাসিম আহমেদ জয় জানান,
'শিক্ষার্থীবান্ধব, মাদকমুক্ত ও প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে এমন কেউ নেতৃত্বে আসুক। দায়িত্ব পেলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ একটি ক্যাম্পাস উপহার দেওয়ার চেষ্টা করবো। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সর্বদা পাশে থাকার চেষ্টা করবো।'

পদপ্রার্থী শেখ মিজানুর রহমান লালন বলেন, 'ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের মাঝে যার গ্রহনযোগ্যতা আছে একইসাথে নেতৃত্ব দেওয়ার মতো যার কোয়ালিটি আছে তারাই নেতৃত্বে আসবে বলে আমি আশাবাদী। দায়িত্ব পেলে ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখার সাথে শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।'

আরও পড়ুন: দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই

দীর্ঘদিন ধরে আটকে থাকা ইবি ছাত্রলীগের কমিটি বিষয়ে জানতে চাইলে এই ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন শাহেদ জানান, আমরা একটু পর্যবেক্ষণের সময় নিয়েছি। কারণ ইবি ক্যাম্পাসে বেশ কিছু ঝামেলা ছিলো। আমরা সুপারিশ করবো যেনো সকলের কাছে একটি গ্রহণযোগ্য কমিটি হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা