সারাদেশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রকে পিটিয়ে জখম

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষের ভেতরে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিশ্বজিৎ নামের এক ছাত্রকে পিটিয়ে জখম করেছে কয়েকজন যুবক। এ অবস্থায় তাঁকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আরও দুজন কলেজছাত্রী।

বুধবার দুপুর ১২টায় কলেজের পাশে লাহিড়ী-বালিয়াডাঙ্গী সড়কে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম বিশ্বজিৎ। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর তাঁকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করেছে কলেজ কর্তৃপক্ষ।

এদিকে বখাটেদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও নানা হুমকির কারণে শিক্ষার্থীরা কলেজে যাতায়াতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আহত শিক্ষার্থী বিশ্বজিৎ বলেন, ‘স্থানীয় চার বখাটে কলেজের ভেতরে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্ত করত। আজ সকালে লাহিড়ী এলাকার আকাশ, পারফি, মুন্না, মানিক ক্লাসের ফাঁকে কলেজের ভেতরে শ্রেণিকক্ষে এসে শিক্ষার্থীদের ব্যাগে হাত দেয়। ছাত্রীদের সাথে অশোভন আচরণ করে। তাদের কক্ষ থেকে বের হতে অনুরোধ করলে আমার ওপর চড়াও হয়। এরপর আমি দুপুরে কলেজের ক্লাস শেষ করে বাড়ি ফিরছিলাম। এ সময় রাস্তায় আগে থেকে লাঠিসোঁটা নিয়ে ওতপেতে থাকা ওই চারজনসহ প্রায় দশজন বখাটে আমাকে লাঠি দিয়ে মারপিট করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় দুজন বান্ধবী আমাকে উদ্ধার করতে এলে তারাও মারধরের শিকার হয়।’

উদ্ধার করতে গিয়ে গালিগালাজ ও মারধরের শিকার হওয়া কলেজছাত্রী বলেন, ‘বিশ্বজিৎ বখাটেদের ক্লাস থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করেছিল। এতেই ক্ষিপ্ত হয় ওই চারজন। রাস্তায় মারধরের সময় আমি চেষ্টা করেছি বাঁচানোর। লাঠি দিয়ে বিশ্বজিৎকে মারপিট করার সময় তাঁর পিঠে লাঠিগুলো ভেঙে গেলে তারা দ্রুত চলে যায়।’

লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর বলেন, ‘বিশ্বজিৎকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ইউএনও এবং ওসিকে মোবাইলে বিষয়টি অবগত করেছি। কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, ‘কলেজের অধ্যক্ষ মোবাইলে বিষয়টি আমাকে অবগত করে। আমি লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, ‘কলেজের ঘটনাটি আমাকে জানিয়েছে। তাদের আমার দপ্তরে শিক্ষার্থীদের নিয়ে আসতে বলেছি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা