সারাদেশ

রেলের দুর্নীতির বিরুদ্ধে সৈয়দপুরে মানববন্ধন

আমিরুল হক, নীলফামারী: ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি, রেলওয়ে কারখানায় নিয়োগ বাণিজ্য, রেলের ভুসম্পত্তি গ্রাস, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, রেলের অনিয়ম বন্ধ ও দিনের বেলা ঢাকাগামী আরেকটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১ টার দিকে শহরের গোলাহাট ওয়াপদা মোড় এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল ভবনের সামনে সৈয়দপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, আওয়ামীলীগ নেতা কাজী রাশেদ, সাংবাদিক মোতালেব হোসেন হক, কৃষকলীগ নেতা জয়নাল আবেদীন, সাংবাদিক জিকরুল হক প্রমূখ।

রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির প্রতিবাদে একাত্মতা জানিয়ে বক্তারা বলেন, সৈয়দপুর স্টেশনে ট্রেনের টিকিটের কালোবাজিরর সাথে স্টেশন মাস্টার, স্থানীয় আওয়ামীলীগ ও রেলওয়ে শ্রমিক লীগের এক নেতাসহ রেলওয়ে কর্মচারীরার সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সৈয়দপুরর রেলওয়ের মূল্যবান ভূসম্পত্তিসহ বাংলো ও কোয়ার্টার দখলকারীদের হাত থেকে সরকারী তথা জনগণের সম্পদ উদ্ধার করতে হবে। এসব দূর্নীতির সাথে জড়িত রেল-ভূ সম্পত্তি কর্মকর্তাকে জবাবদিহিতায় এনে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, রেলওয়ে কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত বিভাগীয় তত্বাবধায়কসহ (ডিএস) অন্যান্য কর্মকর্তা, শ্রমিক নেতা ও সুবিধাবাদী চক্রকেও প্রতিহত করতে হবে। এজন্য রেলওয়ে উর্ধতন কর্তৃপক্ষসহ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি।

অনতিবিলম্বে সৈয়দপুর রেলওয়ের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে প্রথমে দূর্নীতি দমন কমিশনে (দুদক) যাওয়া হবে। তাতেও কাজ না হলে আদালতে মামলা করা হবে বলে হুশিয়ারি দেন তাঁরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা