সারাদেশ

না ফেরার দেশে সাংবাদিক রফিকুল আনোয়ার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক মো. রফিকুল আনোয়ার (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার নিজ বাসায় স্ট্রোক করে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নিহতের বড় ছেলে আশরাফুল।

আরও পড়ুন: ভুট্টাবোঝাই ট্রাকে মাদক

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মরহুমের প্রথম জানাজা শেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মোহাম্মদ নগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিনিয়র এই সংবাদকর্মী দৈনিক নোয়াখালী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।

আরও পড়ুন: কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

তার মৃত্যুর খবরে নোয়াখালীর সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতিতে বলেছে, নোয়াখালী অঞ্চলে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখেছেন রফিকুল আনোয়ার ছিলেন তাদের অন্যতম। পেশার মর্যাদা রক্ষা তার সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল। তিনি দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সিরাজীস সালেকীন রিমন, সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীর, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন রনি প্রমুখ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা