সারাদেশ

গাইবান্ধায় পুলিশের উদ্যোগে জেব্রা ক্রসিং

গাইবান্ধা জেলা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রেইনবো পেইন্টস এর উদ্দ্যোগে গাইবান্ধা জেলা শহর ও মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানসহ প্রায় ৩২ কিলোমিটার মহাসড়কে জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডার সংকেত প্রদর্শন, ট্রাফিক পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ, বর্ণাঢ্য র‌্যালি ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

গত ১৯ জুন রবিবার সকালে গাইবান্ধা শহরের প্রধান সড়ক ও জেলার মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং ও রোড ডিভাইজারগুলি রং তুলির আচঁড়ে কালার প্রদর্শন এবং গাইবান্ধা পুলিশের (ট্রাফিক বিভাগ) আয়োজনে শহরের ট্রাফিক পুলিশ বক্স এর সামনে যানবাহন ও জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও র‌্যালি কর্মসূচীর উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার।

পুলিশের ব্যান্ড পার্টি ও মোটরসাইকেল শো ডাউন সহ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থলে গিয়ে শেষ হয়। পরে জীবনের রঙে জীবন বাচাঁই শ্লোগানে বড় মসজিদ সংলগ্ন মোড়ে জেব্রা ক্রসিং রংতুলির আচঁড়ে সংকেত প্রদর্শন কার্যাক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ ( প্রশাসন) নূর আলম সিদ্দিক, ট্রাফিক অফিসার হেলাল উদ্দিন, ট্রাফিক অফিসার রুহুল আমিন, ট্রাফিক সার্জেন্ট তৌহিদ আরেফিন, রেইনবো পেইন্টস এর গাইবান্ধা জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক প্রমুখ।

রেইনবো পেইন্টস এর গাইবান্ধা জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন- সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রেইনবো পেইন্টস এর আয়োজনে সারা দেশের ন্যায় গাইবান্ধার ৩২ কিলোমিটার মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জেব্রা ক্রসিং ও রোড ডিভাইজারগুলি রংতুলির আচড়ে কালার করা হয়।

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন- অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা রোধে নিজেকে সচেতন হতে হবে। মানুষ সচেতন হলে পুলিশকে আইন প্রয়োগ করতে হবে না। সড়ক দুর্ঘটনার হাত থেকে বাচঁতে সকলকে হেলমেট পরিধান করতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডারগুলি মেনে চলার পরিবহন চালককে নির্দেশ প্রদান করেন। অন্যথায় সড়ক পরিবহন আইন
২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা