সারাদেশ

তীব্র গতিতে বাড়ছে যমুনার পানি

শওকত জামান, জামালপুর: পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রশংসায় চীনা রাষ্ট্রদূত

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানালেন পানি উন্নয়ন বোর্ডের গজ পাঠক আব্দুল মান্নান।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, যমুনা, ব্রহ্মপুত্র, দশানী ও জিঞ্জিরাম নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ,মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার ৩০টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তবে এসব উপজেলার নদীপাড়ের যেসব এলাকা বন্যাকবলিত হয় সেসব এলাকার জনপদগুলোতে এখনও পানি প্রবেশ করেনি। নিন্মাঞ্চলগুলো বন্যা কবলিত হওয়ায় ৬ উপজেলায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যা দুর্গত এলাকায় ৮০টি মেডিক্যাল টিম কাজ করছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রতিটি উপজেলায় ৫০ মেট্রিক টন চাল, নগদ ১ লাখ টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা