সারাদেশ
ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

বাহার-জাহাঙ্গীরের নেতৃত্বে একক প্যানেলের মনোনয়নপত্র জমা

ফেনী প্রতিনিধি: ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও কেবিএম জাহাঙ্গীরের নেতৃত্বে একক প্যানেলের মনোনয়নপত্র জমা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও রিটার্নিং কর্মকর্তা সজল কুমার দাস এর কাছে জমা দেন প্যানেলের প্রার্থীরা।

প্যানেলে সহ-সভাপতি পদে কেবিএম জাহাঙ্গীর আলম, শুসেন চন্দ্র শীল, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, মজিবুল হক রিপন, সহ-সাধারণ সম্পাদক পদে জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন ডালিম অপরিবর্তিত রয়েছেন।

যুগ্ম-সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব ও আমজাদ হোসেন বিপ্লব, সদস্য মামুনুর রশিদ মিলন, আশ্রাফুল আলম গীটার, আজম চৌধুরী, বাহার উদ্দিন বাহার, জাফর উদ্দিন, গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, নুর উদ্দিন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান সজিব হাজারী, দীপক চন্দ্র নাথ, ইয়াছিন শরীফ মজুমদার, আবুল কালাম পাটোয়ারী, রিয়াজ উদ্দিন রবিন, নুরুল করিম শিপন, আবুল হাসেম, নাজিম উদ্দিন মজুমদার, হাছিনা আক্তার নিঝুম ও মঞ্জিলা আক্তার মিমি প্রার্থীরা হয়েছেন।

তফসিল অনুযায়ী ২১ জুন মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২২ জুন বুধবার যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপত্তি দাখিল, ২৩ জুন বৃহস্পতিবার আপত্তি শুনানী হবে। ২৭ জুন বৈধ প্রার্থীরা তালিকা প্রকাশ করা হবে। ৩ জুন নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য্য থাকলেও একক প্যানেল জমা হওয়ায় ভোট হচ্ছেনা। একইদিন বিকাল ৪টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে একক প্যানেলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা