সারাদেশ

ফেনীর মহুরী নদীর ভাঙ্গনে ৯ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি: ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢের পানিতে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর ৩ স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হয়েছে কয়েকশত পরিবার। পানিতে বাড়ী, ঘর, রাস্তা ঘাট, বাজার, ফসলি জমি পুকুর ডুবে গেছে।

রোববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া রতন মেম্বারের বাড়ি সংলগ্ন ও সোমবার ভোর ৬টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর সেকান্তর মাস্টার বাড়ি সংলগ্ন ভাঙন সৃষ্টির পর সকাল ১১টার দিকে একই ইউনিয়নের দেড়পাড়ায় মুহুরী নদীর ভাঙনের স্হান সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৯টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত গ্রাম গুলো সদর ইউনিয়নের, দেড়পাড়া, নিলক্ষী, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও বৈরাগপুর, দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া ও বসন্ত পুর।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম ভাঙনের স্থান পরিদর্শন করেন এবং বিষয়টি নিশ্চিত করছেন।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আকতার হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। দরবারপুরের ভাঙনটি মেরামত করার জন্য স্থানীয়দের নিয়ে চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, মুহুরী নদীর পানি বিপৎসীমার ১.১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে। পানি কমলে বাঁধের ভেঙে যাওয়া স্থানগুলোর মেরামত করা হবে।

অপরদিকে ভারী বর্ষণে ফুলগাজী বাজারের গার্ডওয়ালের ভেতর দিয়ে মুহুরী নদীর পানি প্রবেশ করে ফুলগাজী বাজার প্লাবিত, শেষ খবর পাওয়া পর্যন্ত পানি ধীরে ধীরে বাড়ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা