সারাদেশ

ভুট্টাবোঝাই ট্রাকে মাদক

সান নিউজ ডেস্ক: ভারত থেকে আমদানিককৃত ভুট্টাবোঝাই ট্রাকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে দিনাজপুরের হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম।

আরও পড়ুন: বিএনপির মিডিয়া সেল গঠন

সোমবার (২০ জুন) রাত ৮টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাস্টমস পানামা পোর্টের অভ্যন্তর থেকে মাদকদ্রব্যসহ ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল ৭৫ বোতল, বিভিন্ন প্রকার মদ ১০৩ বোতল ও অ্যামপুল রয়েছে ১৩৬৩টি।

বিষয়টি নিশ্চিত করে উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, ভারত থেকে আমদানিকৃত ভুট্টাবোঝাই ট্রাকে মাদক আসছে এমন তথ্যের ভিত্তিতে পোর্টের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় ডব্লিউ বি- ২৩/ডি ১৩৮১নং একটি ট্রাকের চালকের কেবিনে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকটিও জব্দ করা হয়।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

তিনি আরও বলেন, মঙ্গলবার তদন্ত সাপেক্ষে জব্দকৃত মাদকদ্রব্য, আটককৃত ট্রাক ও সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা