নির্বাচন ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সরকার
সারাদেশ

নির্বাচন ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সরকার

নিজস্ব প্রতিনিধি ঠাকুরগাঁও: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করেছে। এখান থেকে প্রমাণিত হয়ে গেছে যে শুধু কুমিল্লা সিটি কর্পোরেশন নয় সারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে এই সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং নির্বাচন প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: নিজের বাসার ছাদে বাগান করেন

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছেন না । এই সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে অনেকের মধ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশার সঞ্চার হয়েছিল কিন্তু সেইটির কোনটাই হয়নি। সরকারের কারণেই আজকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের দলীয় এমপি নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। নির্বাচন কমিশন তাকে চিঠি দেওয়ার পরেও তিনি সেখান থেকে বের হননি। এতে প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে পুরো নির্বাচন কমিশন তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করেছে।

তাই এই ঘটনা থেকে প্রমাণিত হয়ে গেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন শুধু নয় গোটা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেটি সম্পূর্ণ ভাবে এই সরকার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং নির্বাচন প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে।

ফখরুল বলেন, নির্বাচন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশন যেই থাকুক না কেন তাকে দিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এটি শুধু আমাদের কথা নয় দেশের অন্যান্য সকল বিরোধী দলের দাবি এটি। এ নিয়ে কিছুদিন আগে বৈঠক বসেছিল এতে সাবেক নির্বাচন কমিশনসহ সেখানে যারা উপস্থিত ছিলেন তারা সবাই বলেছেন দলীয় সরকারের অধীনে বাংলাদেশের যে রাজনীতির সংস্কৃতি সেই সংস্কৃতিতে কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন।

দ্বাদশ জাতীয় নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে না হয় তাহলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো ভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। কারণ নির্বাচন ব্যবস্থাকে তারা এমন জায়গায় নিয়ে গেছে যেখানে একজন মানুষ ভোট প্রদান করতে পারেন না। ভোটকেন্দ্রে যেতে পারেন না। যদি ভোটকেন্দ্রে যেতে না পারে তাহলে মানুষ ভোট দিবে কিভাবে। আর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেও সে ভোট সরকার তাদের নিয়ন্ত্রণে করে নেয়। ভোট ইভিএম বা ব্যালটের মাধ্যমে হোক না কেন তার নিজেদের পক্ষে নিয়ে নেয়। এটা আমরা কোন মতেই গ্রহণ করব না ও এই ব্যবস্থাতে নির্বাচনে যাওয়ার কোন প্রশ্নই উঠে না।

এজন্য আমরা আপত্তি জানাচ্ছি ও প্রতিবাদ করছি। যখন সময় আসবে তখন আমরা আরো বড় আন্দোলনে যাব। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করছি। সবাই আমাদের সাথে একমত যে এই সরকারের আমলে কখনোই সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব না।

আরও পড়ুন: ঢাকায় ফ্ল্যাট মালিকদের সবার কালো টাকা আছে

এ সময় মির্জা ফখরুলের সাথে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান, জেলা যুবদলের সভাপতি আবনুর চৌধুরীসহ দলটির বিভিন্ন নেতাকর্মীরা।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা