সারাদেশ

ঈশ্বরগঞ্জে আ.লীগের সম্মেলনের আমেজ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): আসছে আগামী (২৯ জুন) বুধবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাফায়েত হোসেন ভূঞার পক্ষে মিছিল দিয়ে শুরু হলো আওয়ামী লীগের সম্মেলনের আমেজ।

(১৫ জুন) বুধবার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান কাঞ্চনের নেতৃত্বে সম্মেলনের সফলতা কামনায় এ মিছিল হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে বের হয়ে পৌর বাজারের উপজেলা ও মুক্তিযোদ্ধা চত্বর হয়ে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। এসময় দূর- দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে হয় মিছিলটি।

বক্তব্যে মশিউর রহমান কাঞ্চন বলেন, আমরা চাই দলের জন্য যে কাজ করবে তাকে নেতৃত্ব দেয়া হোক। আমাদের নেতা ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাফায়েত হোসেন ভূঞা একজন পরীক্ষিত ক্লিন ইমেজের মানুষ। আমরা সাফায়েত ভাইকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।

তিনি আরও বলেন, আমাদের মতো ত্যাগী নেতাকর্মীদের যারা খোঁজ খবর নিবে এই রকম নেতা নেতৃত্ব আসলে ভালো হবে। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রবি,সাবেক কলেজ ছাত্রলীগ নেতা রনি,আকাশ, শাকিল প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা