সারাদেশ

বোয়ালমারীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ পিস ইয়াবা বড়িসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বুধবার (১৫ জুন) সকাল সোয়া সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম বিউটি বেগম (৩৫) ৷ সে উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মাফুজার শেখের স্ত্রী।

জানা যায়, বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মাফুজার শেখের স্ত্রী বিউটি বেগম বসত ঘরে মাদক ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে- গোপন সূত্রে এই সংবাদ পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ছরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিউটি বেগমের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা একটি পলিথিনের প্যাকেটের মধ্য থেকে ১৬ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক মো. ছরোয়ার হোসেন বাদি হয়ে বুধবার সকালে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ক্রমিক নং ১০(ক) ধারায় মো. বিউটি বেগমকেকে আসামি করে থানায় মামলা করেন। মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বিক্রয় করার অপরাধে এই মামলা হয়। দুপুরে আসামি বিউটি বেগমকেকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মাদকসহ আটক বিউটি বেগমের নামে মামলা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা