জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৫
সারাদেশ

জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৫

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নারী আহত হয়েছে।

আরও পড়ুন: নিজের বাসার ছাদে বাগান করেন

বুধবার (১৫ জুন) সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি মুন্সিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা জানায়, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার মোঃ ফারুক হোসেন সিকদার ও মো: ইউনুস মুন্সির জমিজমা নিয়ে আদালতে মামলা চলছে। বুধবার সকালে মো: ইউনুস মুন্সির পরিবারের দখলে থাকা জমি মোঃ ফারুক হোসেন সিকদার তার পরিবারের এবং ভারাটে লোকজন নিয়ে দখলের চেষ্টা করে। এ সময় মহিলাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ৮

এ বিষয়ে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা