সারাদেশ

উলিপুরে দোকান ঘর জোড়পূর্বক দখলের অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দোকান ঘর জোড়পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। হা‌লিমা বেগম না‌মে ওই নারী তার আপন ভাই মিজানুর রহমান গংদের বিরুদ্ধে এমন অভিযোগ ক‌রে‌ছেন। ঘটনা‌টি উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া এলাকার।

অভিযোগ ও ভূক্তভোগি সূত্রে জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া মৌজার জে এল নং-১৪২, খতিয়ান নং- ৭৩৩/১, ১৮৪১ নং দাগের ১০ শতক জমির মধ্যে ২ শতক পৈত্রিক জমি নিয়ে দীর্ঘ‌দিন ধ‌রে তাদের বিরোধ চলে আস‌ছে। গত ২৩ মে দুপু‌রে হা‌লিমা বেগম (৭২) ও বোন আ‌নোয়ারা বেগমসহ ওই বি‌রোধপূর্ণ দোকা‌নে ব‌সে ছি‌লেন। এ অবস্থায় মিজানুর রহমান (৪৫), লুৎফর রহমান (৬০), আশরাফুল (৩২), আ‌শিক (২৫) দেশীয় অস্ত্র নি‌য়ে বাদী ও তার বোন আনোয়ারা বেগমকে গালাগা‌লির এক পর্যা‌য়ে অত‌র্কিত হামলা চালায়।

এসময় হা‌লিমা ও আ‌নোয়ারা বেগম‌কে বেধড়ক মার‌পিট ক‌রে গুরুত্ব আহত ক‌রে দোকান থেকে বের করে দেয়। এছাড়াও তাঁরা কোনদিন ওই দোকানে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। এই বিষয়ের প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দেন হালিমা বেগম (৭২)। অ‌ভিযুক্ত মিজানুর রহমান মারামা‌রির বিষয়‌টি অস্বীকার ক‌রে ব‌লেন, বা‌পের সম্প‌দের ভাগ বোন‌দের মা‌ঝে বন্টন করা হ‌য়ে‌ছে। কিন্তু সেটা তা‌দের মনঃপূত হয়‌নি। এ অ‌ভি‌যোগ ভি‌ত্তিহীন।

তদন্তকারী কর্মকর্তা উপপ‌রিদর্শক (এসআই) ম‌শিউর রহমান জানান, বিষয়‌টি পা‌রিবা‌রিক। উভয়প‌ক্ষের স‌ঙ্গে কথা ব‌লে আ‌পোষ মিমাংসা ক‌রে দেয়া হ‌বে। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমিয়াজ কবির বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হ‌বে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা