সৈয়দপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণ
সারাদেশ

সৈয়দপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণ

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে এক যুবকের বিরুদ্ধে একা পেয়ে ১২ বছরের এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ ওঠেছে।

আরও পড়ুন : দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার কাশিরম বেলপুলুর ইউনিয়নের চওড়া বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ জুন) শিশুটির বাবা বাদী হয়ে লাল মিয়া (৩৬) নামের ওই যুবককে অভিযুক্ত করে সৈয়দপুর থানায় মামলা করেছেন। অভিযুক্ত যুবক একই এলাকার আফছার আলীর ছেলে ও এক সন্তানের বাবা।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ালেখা করে। পড়ালেখার পাশাপাশি এলাকার একটি পরচুলা কারখানায় কাজও করে সে। ঘটনার দিন শিশুটি দুপুরবেলা কাজের বিরতির সময় বাড়িতে খাবার খেতে আসে। কিন্তু বাড়িতে রান্না না হওয়ায় মায়ের অনুমতি নিয়ে সে বিস্কুট কেনার জন্য চওড়া অচিনের ডাঙ্গা ক্লিনিকের সামনে লাল মিয়ার দোকানে যায়। স্ত্রী চাকুরির সুবাদে উত্তরা ইপিজেডে, মা ও বাবা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এবং মেয়ে স্কুলে বাড়ি ফাকা থাকায় এ সময় লালমিয়ার বাড়ি ফাকা ছিল। এই সুযোগে মেয়েটিকে ভালো বিস্কুট দেওয়ার কথা বলে দোকান সংলগ্ন বাড়ির ভিতরে নিয়ে যায়। সেখানে ঘরের ভিতরে জোড়পূর্বক শিশুটিকে ধর্ষণ করে। ফিরতে দেরি হওয়ায় শিশুটির মা তাকে খুজতে এসে দেখেন দোকান বন্ধ। এ সময় তিনি তাঁর মেয়ের নাম ধরে ডাকতে থাকলে শিশুটি ঘরের ভিতর থেকে চিৎকার দেয়। পরে বাড়ির ভিতরে গেলে লাল মিয়া পালিয়ে যায় ও মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি।

আরও পড়ুন : পদ্মা সেতু উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

এ অবস্থায় তিনি তার মেয়েকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে এলাকার পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করান। পরদিন শুক্রবার বিকেলে শিশুর বাবা থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এস আই) ইন্দ্র মোহন বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নীলফামারীর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা