ইসলামপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
সারাদেশ

ইসলামপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

শওকত জামান, জামালপুর : জামালপুরের ইসলামপুরে শিয়ালদহ নদীতে পানিতে ডুবে ইরশেদা নামের এক শিশুর মৃত্যু ও শায়লা আক্তার নামের আরেক শিশু নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন : পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

শুক্রবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গাইবান্দা ইউনিয়নের শিয়ালদহ নদীতে নির্মম এ ঘটনা ঘটেছে।

গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান,বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া শিয়ালদহ নদীতে বান্ধবীদের সাথে গোসল করতে যায় ইরশেদা (১১) ও শায়লা (১২)। অন্য বান্ধবীরা পাড়ে উঠে আসলেও পানির স্রোতে ভেসে যায় ইরশেদা ও শায়লা।

আরও পড়ুন : আফগানিস্তানে ফের ভূমিকম্প

স্থানীয় লোকজন ইরশেদার লাশ উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে শায়লা।নিহত ইরশেদা গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বলিদাপাড়া গ্রামের খোদু আকন্দের মেয়ে ও নাপিতের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। নিখোঁজ শায়লা একই গ্রামের সানোয়ার হোসেন আকন্দের মেয়ে এবং একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা