বাংলাবাজার রুটে নৌ চলাচল বন্ধ
সারাদেশ
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন

বাংলাবাজার রুটে নৌ চলাচল বন্ধ

শফিক স্বপন, মাদারীপুর : বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন পদ্মামাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উদ্বোধনের নির্ধারিত সময়ের আগেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ,স্পিডবোটসহ সকল যাত্রীবাহী নৌচলাচল শুক্রবার (২৪ জুন) সকাল থেকে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন : পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, শনিবার প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ এর নির্দেশে সকাল থেকেই সকল নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের বিকল্প নৌরুট ব্যবহার করা পরামর্শ দেয়া হয়েছে।'

বাংলাবাজার ঘাট ঘুরে দেখে গেছে, ঢাকাগামী অনেক যাত্রীই ঘাট থেকে ফিরে গেছেন। সকালে লঞ্চ ও স্পিডবোট ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। নৌযান বন্ধ থাকায় অনেককে ফিরে যেতে দেখা গেছে। এদিকে বাংলাবাজার ঘাটে গণপরিবহন প্রবেশও বন্ধ করা হয়েছে বলে দেখা গেছে।

আরও পড়ুন : আফগানিস্তানে ফের ভূমিকম্প

বরিশাল থেকে ঢাকা গামী যাত্রী ইদ্রিস তালুকদার জানান, বাড়িতে ( বরিশাল) একটি অনুষ্ঠানে মঙ্গলবার এসেছিলাম এখন ঢাকা যাবো কিন্তু ঘাটে এসে দেখি সকাল থেকেই সব বন্ধ। তাই বাড়ি ফিরে যাচ্ছি।

তবে আনন্দ লাগছে জিবনে প্রথম স্বপ্নের পদ্মা সেতু পার হযে ঢাকা যাবো। আমার সমস্ত কস্ট সার্থক হবে রবিবার ইনশা-আল্লাহ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন আরও জানান,'এসএসএফ এর নির্দেশনায় সকালেই বন্ধ রাখা হয়েছে নৌ চলাচল। জনসভা শেষে নৌ চলাচল শুরু করার নির্দেশনা রয়েছে। তবে সেতু চালু হলে আর নৌপথে যাত্রীদের আসার দরকার হবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা