সারাদেশ

শরীয়তপুরে জিয়াউর রহমানের ৪১তম শহাদাৎবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩০ মে) সকালে শহরের ধানুকা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা বিএনাপি’র সহ-সভাপতি আঃ মান্নান মাদবরের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি সাংবাদিক আবুল হোসেন সরদার। বিশেষ অতিথি ছিলেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মুন্সী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ প্রমূখ।

আলোচনা সভা, দোয়া ও মোনাজাত শেষে গণভোজের আয়োজন করা হয়। সভায় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু সহ সকল রাজবন্ধীদের মুক্তি দাবী করেন।

অন্যদিকে, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি সফিকুর রহমান কিরণের বালার বাজারস্থ বাড়ীতে পুলিশ ও আওয়ামীলীগের নানান বাধার পরেও জেলা বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শহাদাৎবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে সাবেক এমপি সফিকুর রহমান কিরণ বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে নিবিড় সর্ম্পক গড়ে তুলে ছিলেন। এভাবে তিনি দেশের গণমানুষের নেতা হয়ে উঠে ছিলেন। তাই জিয়াউর রহমানের গড়া বিএনপি’ই একমাত্র দল, যেই দল বারবার ক্ষমতায় এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

তারা আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এছাড়াও শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুর আলম তালুকদারের বাড়ীতে জেলা বিএনপি’র ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শহাদাৎবার্ষিকী পালিত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা