সারাদেশ
জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী

মুন্সীগঞ্জ শহর বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহর বিএনপির আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। আজ (৩০ মে) সোমবার দুপুর ১২ টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির পার্টি অফিসে দোয়া ও মিলাদ মাহফিল হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জেলা বিএনপির আহবায়ক, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাই।

মুন্সীগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন বাবুল, সদর থানা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, মো.গোলজার হোসেন গুলু, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, সাবেক ভিপি মো. শাহিন মিয়া, সাইদুর রহমান ফকির, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, জেলা যুবদলের আহবায়ক মো. মজিবুর দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা।

আরও উপস্থিত ছিলেন- জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. শাজাহান সিকদার, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান বকুল, জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমদ, শহর যুবদলের সভাপতি এনামুল হক, পঞ্চসার ইউনিয়ন বিএনপি নেতা রায়হান মানিক, জেলা ছাত্রদলের ভারপাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সরকারি হরগঙ্গা কলেজ শাখার ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন যোগিনঘাট জামে মসজিদের মোয়াজ্জেন মো. আব্দুল মালেক। এছাড়াও শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিভিন্ন উপজেলা, ইউনিয়নে ও ওয়ার্ডে সকাল থেকে দোয়া ও গণভোজ হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা