সারাদেশ

ভালুকায় ছাত্রলীগের বিক্ষোভ ও মানববন্ধন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রলীগ।

রবিবার বিকাল ৪ টায় পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে।

মানববন্ধন শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক বিষয়ক সম্পাদক সুমিত চক্রবর্তী নিপুণ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল।

ছাত্রলীগের সহ সভাপতি আল ইমরান, আসাদুজ্জামান, ছাত্রনেতা, সোহাগ, জামান, পারভেজ। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা