সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা ছাত্রলীগ।

রবিবার (২৯ মে) দুপুরে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হিমুন সরকার হিমু, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান মেহেদী সহ অন্যান্য নেতাকর্মীরা। ছাত্রদলের বিশৃংখলা সৃষ্টিকারীদের দৃষ্টান্ত শাস্তি ও গ্রেফতারের দাবি জানান তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা