সারাদেশ

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, আটক ২৫

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে স্কুল-কলেজের পোষাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের সময় ক্লাস ফাঁকি দিয়ে বিজয়সিং দিঘীর পড়ের পার্কে আড্ডা দেয়ার সময় পুলিশের কিউআরএফ টিম (কুইক রেসপন্স ফর ফিমেল) ২৫ ছাত্রছাত্রীকে আটক করেছে।

আরও পড়ুন: বালু তুলতে পারবেন না সেলিম খান

রোববার (২৯ মে) দুপুরে আটকদের মধ্যে ১০ ছেলে এবং ১৫ জন মেয়ে। দীর্ঘদিন থেকে উঠতি বয়সী বেশ কিছু ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন পার্কে, বিনোদন কেন্দ্র ও চায়নিজ রেস্টুরেন্টে আড্ডা দেয়। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম কিউআরএফ অভিযান চালায়।

জানা গেছে, শতরতলীর সার্কিট হাউজ রোডের বিজয়সিং দিঘীর পাড়ের পার্কে পুলিশ ইন্সপেক্টর ফেরদৌসীর নেতৃত্বে সাদা পোশাকের ওপর জেকেট পরিহিত কিউআরএফ টিমের মহিলা পুলিশ সদস্যরা অভিযান চালায়। দুপুর ৩ টায় শেষ খবর পাওয়া পযন্ত আটক ছাত্রছাত্রীকে ফেনী মডেল থানায় রাখা হয়েছে। তবে ঘটনাস্থলে অভিযানের দায়িত্বরত পুলিশ ইনেসপেক্টর ফেরদৌসী গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। কিউআরএফ জেলা পুলিশ সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ টিম গঠন করেছে।

আরও পড়ুন: সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া

অতিরিক্ত পুালশ সুপার বদরুল মোল্লা মুঠোফোনে সংবাদিকদের জানান, পুলিশ সুপার এখন পর্যন্ত এদের ব্যাপারে কোন নির্দেশনা দেননি। নির্দেশনা পেলে সেই হিসাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা