সারাদেশ

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ক কর্মশালা

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০ মে) সকালে পটুয়াখালী ক্লাবে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীপ হুইপ আ স ম ফিরোজ এমপি,কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান।

কর্মশালায় ১০ টি গ্রুপে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের বাস্তবায়ন চ্যালেঞ্জ নিয়ে দল ভিত্তিক সুপারিশ প্রনয়ন করেন কর্মশালায় অংশ গ্রহনকারীবৃন্দ।

নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহয়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

উপকূলীয় জেলা পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের সুফল সাধারন মানুষ পাচ্ছে বলে জানান অংশগ্রহণকারীরা।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সুশিল সমাজের শতাধীক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা