সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ভোরের কাগজ পত্রিকার সম্পাদক প্রকাশক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব সহ ২ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁওয়ের সংবাদকর্মীরা।

আরও পড়ুন : কারাগারে হাজী সেলিম

রোববার (২২ মে) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ব্যানারে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু,প্রবীন সাংবাদিক আব্দুল লতিফ,এসএম জসিম উদ্দীন ,ফজলে ইমাম বুলবুল ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব প্রমুখ।

আরও পড়ুন : মোদির সঙ্গে সাক্ষাৎ করবে বাইডেন

বক্তারা ভোরের কাগজের সম্পাদক প্রকাশক সহ মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব এবং ডিবিসি টিভির জেলা প্রতিনিধি নবিন হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেওয়া হয়।

প্রসঙ্গত,একটি ভূমিদস্যু চক্র সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের সাইফুল ইসলাম নামে একটি অসহায় পরিবারের জমি দখলে হামলা করায় আহত হয় ৩ নারী।

আরও পড়ুন : সিলেটে বিশুদ্ধ পানির সংকট

এ ঘটনায় উভয়পক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।কিন্তু ভূ’মিদস্যু চক্রটি অসৎ উদ্দেশ্যে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লবকে আসামী ভুক্ত করে গত ১৮ মে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।আদালত মামলাটি তদন্তের জন্য রুহিয়া থানার ওসিকে নির্দেশ প্রদান করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা