বোয়ালমারীতে মাংস বিক্রি করে কসাই পলাতক
সারাদেশ
চোরাই গরু জবাই

বোয়ালমারীতে মাংস বিক্রি করে কসাই পলাতক

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : বোয়ালমারীতে কসাইয়ের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরাই গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে জেরার মুখে কৌশলে পালিয়ে যায় কসাই কাবুল সরদার।

আরও পড়ুন : কারাগারে হাজী সেলিম

রবিবার (২২ মে) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের জয়পাশা বাজারে।

জানা যায়, উপজেলার পরমেশ্বর্দী গ্রামের স্বামী পরিত্যাক্তা সকুরন বেগম (৪৫) এর লাল রংয়ের একটি দুই বছরের বকনা গরু শনিবার (২১ মে) রাতে চুরি হয়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। পরের দিন রবিবার সকালে ওই গরু জবাই করে স্থানীয় জয়পাশা বাজারে মাংস বিক্রি করছিলেন পরমেশ্বর্দী গ্রামের আদম সরদারের ছেলে কসাই কাবুল সরদার (৫০)।

আরও পড়ুন : রুশ মুদ্রার নাটকীয় উত্থান

এসময় গুরুর মালিক সকুরনসহ স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা গরুর উৎস সম্পর্কে কাবুলকে জিজ্ঞাসাবাদ করেন। জবাবে সে গরুটির বিক্রেতা হিসেবে একই গ্রামের ইকতার মোল্যার নাম প্রকাশ করে। পরবর্তীতে খোঁজ খবর নিতে গেলে ইকতার মোল্যাকে এলাকায় পাওয়া যায়নি।

গরুর মালিক সকুরন বেগমের ভাই দবির ফকির জানায়, শনিবার ( ২১ মে ) গভীর রাতে আমার বোন সকুরন বেগম ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে দেখে গরু নাই। পরে আমরা খোঁজাখুঁজি শুরি করি।

আরও পড়ুন : সিলেটে বিশুদ্ধ পানির সংকট

সকালে জয়পাশা বাজারে গিয়ে দেখি ওই গরুর মাংস বিক্রি করছে কসাই কাবুল সরদার। তার কাছে গরুর কেনার খবর জানতে চাইলে সে বলে ইকতার মোল্যার নাম বলে পালিয়ে যায়। আমরা আইনের আশ্রয় নিবো।

ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে কসাইকে পায়নি। স্থানীয় মাতুব্বর এবং তার আত্মীয় স্বজনকে আজকে (রবিবার) দিনের মধ্যে কসাই কাবুলকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা