সারাদেশ
পদ্মায় ট্রলারডুবি

নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ধানবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ হওয়া দুই শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। আজ (২২ মে) রোববার দুপুর ১২ টা পর্যন্ত নিখোঁজ দুইজনের সন্ধান করা হলেও কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে মাওয়া নৌ-পুলিশ।

নিখোঁজ শ্রমিকেরা হলেন মো. হেলাল উদ্দিন (৩৮) ও দাদন মিয়া (২৮)। তাঁদের দুজনের বাড়ি মাদারীপুরের শিবচরের রাজারচর এলাকার মোল্লাকান্দি গ্রামে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবু তাহের আজ (রোববার) বেলা সোয়া ১২ টার দিকে বলেন, ট্রলার ডুবির পর থেকে নিখোঁজ ব্যাক্তিদের সন্ধানে কাজ করছে নৌ-পুলিশ। আজ রোববার সকাল থেকে নৌ-পুলিশের পাশাপাশি বিআইডব্লিউটিএর লোকজনও কাজ কারছে। পদ্মা নদীর সম্ভাব্য সব জায়গায় স্পিডবোটে সন্ধান চালানো হচ্ছে। নিখোঁজ ব্যাক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

এর আগে গতকাল (২২ মে) শনিবার ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ধান কেটে পদ্মা পাড়ি দিয়ে মাদারীপুরের শিবচরের রাজারচর এলাকার মোল্লাকান্দি গ্রামে যাচ্ছিলেন তাঁরা। পদ্মার প্রচণ্ড স্রোত ও মাঝনদীতে ঝড়ের কবলে পড়ে সকাল ৬ টার দিকে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২-১৩ জন নদীতে ভাসতে থাকেন। পরে স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করলেও স্রোতের মধ্যে ওই দুজন শ্রমিক নিখোঁজ হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা