হাতিয়ার মেঘনায় পাথর বোঝাই জাহাজডুবি
সারাদেশ

হাতিয়ার মেঘনায় পাথর বোঝাই জাহাজডুবি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মক্কা-মদিনা নামে পাথর বোঝাই বাল্কহেড জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : গলা কেটে মা ও দুই সন্তানকে হত্যা

শনিবার (২১মে) দুপুরে ঘূণিঝড়ের কবলে পড়ে নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হাতিয়া নৌ পুলিশের সহযোগিতায় জাহাজটি উদ্ধারের চেষ্টা করা চলছে।

স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা লোকজন তীরে উঠে আসায় কোন হতাহত অথবা নিখোঁজের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : ফ্রান্সে বিমান বিধ্বস্তে পাঁচ জনের প্রাণহানি

জাহাজের চালক সুমন মিয়া জানান, এমবি মক্কা-মদিনা নামে জাহাজটি সিলেট থেকে পাথর বোঝাই করে সন্ধীপ যাচ্ছিলেন। আজ সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে নলচিরার পাশে ঘাটে ভিড়ানোর চেষ্টা করে ছিলেন। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। পরে সাতরীয়ে জাহাজে থাকা ৭জন স্টাপ তীরে উঠে যান।

আরও পড়ুন : ‘মাঙ্কিপক্স’ নিয়ে বন্দরে সতর্কতা

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, অধিক জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জাহাজটি একেবারেই ডুবে গেছে। ভাটার সময় পানি কমে গেলে জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা