সারাদেশ

ডিজিটাল দেশ বিনির্মানে ই-জিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: কক্সবাজারে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মে) সকাল ১১টায় কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি, সিপিটিইউ পরিচালক যুগ্ম সচিব মো. আকনুর রহমান পিএইচডি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ই-জিপি এখন আর নতুন নয়। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থের সর্বোত্তম ব্যবহারে ই-জিপির বিকল্প নেই। তাছাড়া সিস্টেমকে দোষারোপ না করে স্বচ্ছ চিন্তা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার পরিবর্তনই পারে ই-জিপির সফল বাস্তবায়ন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ই-জিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি, সিপিটিইউ'র সিনিয়র এনালিস্ট মো. মোশাররফ হোসেন ও বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) এর ডেপুটি ডিরেক্টর খাদিজা বিলকিস।

প্রশ্নত্তোর ও মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ই-জিপি'সহ সরকারি ক্রয় ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপন করেন। সিপিটিইউ এর পরিচালক মোঃ আকনুর রহমান, পিএইচ.ডি. উত্থাপিত প্রশ্নের যথাযথ উত্তর প্রদানে অংশ নেন।

ডাইম্যাপ প্রজেক্টের আওতায় সিপিটিইউ এর পরামর্শক প্রতিষ্ঠান বিসিসিপি এর সহায়তায় ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালার সার্বিক উপস্থাপনা করেন বিসিসিপি'র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম।

কর্মশালায় জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি ক্রয়কারী সংস্থার কর্মকর্তা, ই-জিপিতে নিবন্ধিত দরদাতা, ই-জিপিতে নিবন্ধিত ব্যাংক কর্মকর্তা, সিভিল সোসাইটি ও মিডিয়া প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা