সারাদেশ

পটুয়াখালীতে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে ই-জিপি সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় জেলা প্রশাসক দরবার হলে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর উপ পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিসিপির ডেপুটি ডিরেক্টর মেহের আফরোজ।

কর্মশালায় ই-জিপি বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন করিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স, ঠিকাদার গোলাম সরোয়ার বাদল প্রমুখ।

প্রধান অতিথি মোহাম্মদ কালাম হোসেন বলেন ই-জিপি এখন আর নতুন নয়। মূল বিষয় হচ্ছে সরকারি কেনাকাটা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সিষ্টেমকে দোষারোপ না করে স্বচ্ছ চিন্তা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার পরিবর্তনই পারে ই-জিপির সফল বাস্তবায়ন করতে।

কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী,সাংবাদিক ও ঠিকাদারসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা