সারাদেশ

মাদারীপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ ঘটিকায় এ সম্মাননার আয়োজন করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সারা বাংলাদেশের ৬১ টি জেলায় একযোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: লাল গামছায় রক্ষা পেলেন ৮৫০ ট্রেনযাত্রী

মাদারীপুর জেলায় যে তিনজন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া পেয়ারপুর এলাকার আরোতি রানী সাহা, সদর উপজেলার রাজারচর পখিরা এলাকার মোসাঃ আয়শা বেগম এবং কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার চিন্তাময়ী বাড়ৈ। এদের মধ্যে দুইজন নারী মুক্তিযোদ্ধা জীবিত এবং একজন মৃত। মৃত নারী মুক্তিযোদ্ধার পক্ষে তার দুই ছেলে সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষক, কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা