সারাদেশ

শিবচরে হাজী শরীয়তুল্লাহ মাহফিল অনুষ্ঠিত

শফিক স্বপন, মাদারীপুর: আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাদারীপুরের শিবচর উপজেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, পাক-ভারত উপমহাদেশের আধ্যাতিক রাহবার, মহান সমাজ সংস্কারক, মুজাহিদে আজম, শাইখুল ইসলাম, হযরত হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদরাসার তিন দিন ব্যাপি ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিল।

এ ওয়াজ মাহফিল উপলক্ষে ওয়াজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওয়াজ মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখবৃন্দ মূল্যবান ওয়াজ নসীহত পেশ করবেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি শুক্রবার ঐতিহাসিক তীর্থস্থান বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত্তর জুমার জামাত। এখানে দেশ- বিদেশের লক্ষাধিক মুসল্লীরা জুমার নামাজে অংশগ্রহন করবেন। দুপুর দেড়টায় জুমার নামাজের ইমামতি করবেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ, পীর কামেল, আলহাজ্জ হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মো: হাসান পীর সাহেব, বাহাদুরপুর।

আরও পড়ুন: দেশে আরও ৩৪ জনের মৃত্যু

মাহফিলকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যময় করতে স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশাল আয়তনের বিস্তৃতি ময়দানের বাশের খুটি ও ওয়াটার গ্রুফ কাপড়ের ছামিয়ানা দিয়ে তৈরী করা হচ্ছে দৃষ্টিনন্দন প্যান্ডেল।

মাহফিলে আগত মুসল্লীদের স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রয়েছে ডাক্তারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম। মাহফিল উপলক্ষে মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গাড়ি চলাচল করবে। এছাড়া মাহফিল উপলক্ষে শিবচরসহ পুরো বাহাদুরপুর এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আগামী ১৯ শে ফেব্রুয়ারী শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাহাদুরপুরের ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাহাদুরপুর পীর সাহেব আলহাজ্জ হযরত মাওলানা আব্দুল্লাহ মো: হাসান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা