সারাদেশ

নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উলিপুরে মানববন্ধন 

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও ভূমিহীনদের মাঝে খাসজমি বরাদ্দের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের গবামোড়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

‘দাম কমাও, জান বাঁচাও রেশন চালুসহ ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দের দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির নেতা নুর মোহাম্মদ আনসার আলী, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা, সদস্য হামিদুর রহমান। এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ অবস্থায় দ্রব্যমূল্যে বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের কষ্টের সীমা থাকবেনা। এছাড়া ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দসহ পুর্নবাসনের জোর দাবী জানান তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা