সারাদেশ

পটুয়াখালীতে শিক্ষকদের স্মারকলিপি পেশ কর্মসুচি পালন

নিনা আফরিন, পটুয়াখালী: স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের আয়োজনে বিভিন্ন শিক্ষক সংগঠনের অংশগ্রহনে শতভাগ উৎসব ভাতা, সম্মানজনক বাড়ি ভাড়াসহ চাকুরী জাতীয়করনের দাবীতে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসুচিতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন পটুয়াখালী শাখার সভাপতি ও স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ নুরেজ্জামান খান, সাধারণ সম্পাদক স্বপন কুমার খাসকেল, স্বাশিপ‘র কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, স্বাশিপ‘র জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন লিটু, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন পটুয়াখালী শাখঅর সভাপতি মোঃ সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর সহকারি প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: বাড়ছে গম-ভুট্টার দাম

বক্তারা বলেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চেয়ে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এমন ঘোষনার প্রতি যথাযথ সম্মান জানিয়ে বিগত তের বছরে সরকার দেশের শিক্ষার উন্নয়নে ‘শিক্ষানীতি প্রনয়ণ, প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ, বিনামূল্যে কোটি কোটি টাকার বই বিতরণ, ২৬ হাজার প্রাথমিক স্কুল জাতীয়করণসহ যুগান্তকারি পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করছেন। কিন্তু বেরসকারি শিক্ষা ব্যভস্থায় পরিচালিত দেশের ৯৮ শতাংশ শিক্ষক কর্মচারিরা এখনও অনেক বৈসম্যের শিকার। মাত্র ১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসাভাতা, ২৫ শতাংশ উৎসব বোনাস দেয়া হচ্ছে যা খুবই অপ্রতুল এবং অসম্মানজনক।

এমতাবস্থায় ঈদের পূর্বেই পূর্নাঙ্গ বোনাসসহ বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করনে সরকারের হস্তক্ষেপ কমনা করা হয়। পরে জেলা প্রশসেকর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা