সারাদেশ

কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলা

নিজস্ব প্রতিনিধি, কোম্পানীগঞ্জ: কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহাদাত হোসেনের (৩৯) উপর হামলার ঘটনা ঘটেছে। আহত স্বেচ্ছাসেবক দল নেতা বর্তমানে বসুরহাট ইউনাইটেড হসপিটালে ভর্তি রয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হৃদয় নগরে এ হামলার ঘটনা ঘটে।

সাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীগের কাছে ব্যবসার বকেয়া ১৩ হাজার টাকা পাওনা ছিল চরকাঁকড়া ইউনিয়নর ৫নম্বর ওয়ার্ডের হৃদয় নগরের মেহেরাজ নবী। সোমবার বিকেলের দিকে আমিসহ সামাজিক লোকজন বসে নবীর পাওনা টাকা তাকে বুঝিয়ে দেওয়া হয়। ওই সালিশ থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে পূর্ব শক্রতার জের ধরে নবী, জুয়েল, সাহেদ, দুলাল, লাভলু, মিলন, আদিল, মিন্টু আমার ওপর হামলা চালায়।

আরও পড়ুন: ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

হামলাকারীরা প্রথমে আমাকে কিল, ঘুষি দেয়। একপর্যায়ে তারা আমাকে লাঠিপেটা করে। হামলাকারীরা সবাই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত বলে ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দল নেতা দাবি করেন।

বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর উদ্দিন ফাহাদ এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বলেন দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা দ্রুত আইনের আশ্রয় গ্রহণ করব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেরাজ নুরনবী বলেন, আমি কোন রাজনীতির সাথে জড়িত নেই। আমি একটি ওষুধ কোম্পানীতে চাকরি করি। আমার সাথে টাকা পয়সা নিয়ে একই এলাকার আলমগীরের সাথে সাথে একটু মনোমালিন্য হয়। এ ঘটনার সুযোগে কোথা থেকে উল্টা পাল্টা লোকজন এসে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলা চালায়। এখন অকারণে পুরো দায় আমার উপর এসে পড়ছে।

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমনের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা