ছবি: সংগৃহীত
রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের সভাপতির বসতঘর ভস্মীভূত 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সোমবার (৮ জানুয়ারি) রাত ১২ টায় এ ঘটনা ঘটে।

আরিফ তালুকদার মালোয়ার গ্রামের ৪ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মৃত মোসলেম উদ্দিন তালুকদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, সোমবার রাত ১২ টার দিকে আরিফ তালুকদারের বসতঘরে আগুন দেখে তাদের পাশের ঘরের লোকজন চিৎকার করলে আমরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। তবে ততক্ষণে সব পুড়ে যায়। এ সময় তাদের ঘরে কোনো লোকজন ছিল না।

আরও পড়ুন: নবনির্বাচিত মহিউদ্দিন আহম্মেদকে সংবর্ধনা

নলছিটি ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

তবে স্থানীয়রা বলেন, ফায়ার সার্ভিসকে ফোন দিলেও তারা আসতে অনেক দেরি করেছেন। যথাসময়ে আসলে হয়তো কিছু মালামাল রক্ষা করা যেত।

ক্ষতিগ্রস্ত আরিফ তালুকদার বলেন, আগুনে ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়েছে। এতে নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: উন্নয়ন কাজের ঘোষণা দিলেন নবনির্বাচিত এমপিরা

বিরোধী দলের রাজনীতির সাথে জরিত থাকায় গত কয়েকমাস ধরে পরিবারসহ কেউ বাসায় ছিল না। আগুন কীভাবে লেগেছে, জানি না। প্রতিবেশীরা ফোন করে আগুন লাগার বিষয়টি আমাকে জানায়।

এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা