সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে আজহারীর মাহফিল ঘিরে উৎসবের আমেজ

নিনা আফরিন, পটুয়াখালী : জনপ্রিয় ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে সাগরকন্যা খ্যাত দক্ষিনের জেলা পটুয়াখালীতে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা মাঠে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

আরও পড়ুন : কিশোরগঞ্জে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

জেলা জামায়েতের সভাপতি এডভোকেট নাজমুল আহসানের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর জামায়াত দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধূরী। দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো বিশাল পরিসরে এ মাহফিলের আয়োজন করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

মাহফিলের আয়োজক কমিটি জানায়, বরিশাল বিভাগের একমাত্র মাহফিলটি পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলে কমপক্ষে প্রায় ১০ লাখ মানুষের আগমন ঘটবে। কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা মাঠ ছাড়াও আরো ৯টি মাঠসহ মোট ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে মুসল্লিদের জন্য। এর মধ্যে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রয়েছে আবদুল হাই বিদ্যানিকেতন, হাউজিং স্টেটেট ও লতিফ মিউনিপিপ্যাল স্কুলের ৩টি মাঠ। নারীদের জন্য নির্ধারিত মাঠগুলো পুরো প্যান্ডেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত ১২

এছাড়া সারা শহরের সড়কে সড়কে শোভা পাচ্ছে ব্যানার ও ফেস্টুন। আজহারীকে স্বাগত জানাতে তৈরী হয়েছে বিশাল বিশাল তোড়ন। সারা শহরকে মাহফিলের আওতায় আনতে লাগানো হয়েছে চার শতাধিক মাইক। তৈরি করা হয়েছে দেড় হাজার অস্থায়ী টয়লেট। নির্মাণ করা হয়েছে অজুখানা যেখানে একসাথে কয়েক হাজার মানুষ ওজু করতে পারবেন।

পটুয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, মাহফিলকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। বরিশাল থেকে রির্জাভ ফোর্স এসে জেলা পুলিশকে সহযোগিতা করছে। এছাড়া র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে সহযোগিতা করছে। সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে এ আয়োজনটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা