ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে মহিলা হ্যান্ডবল লীগের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইন স্মৃতি ১ম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: পোস্তগোলা সেতুতে যান চলাচল শুরু

শুক্রবার (৮ মার্চ) বিকেলে মাদারীপুর আছমতআলী খান স্টেডিয়ামে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্হাপনায় এ খেলার শুভ উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডা. মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আসমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শিউলী আক্তার, ক্রীড়া সংগঠক জেসমিন আক্তার ও জেরিন ফেরদৌস এ্যনথনী।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান খানএবং মাদারীপুর চেম্বার অব কমার্স-এর সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান।

খেলা স্পন্সর করেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইনের মেয়ে শাহনেওয়াজ আলম দীনা। খেলায় মাদারীপুর জেলার ৪ টি উপজেলা থেকে ৪ টি গ্রুপে মোট ১৪ টি দল খেলায় অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা