ছবি : সংগৃহিত
জাতীয়

ফিরেছেন এক লাখ সাড়ে ৬ হাজার হাজি

স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এক লাখ ৬ হাজার ৫৪২ জন হাজি দেশে ফিরেছেন। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন আজ

রোববার (৩০ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এখানে বলা হয়েছে, শনিবার রাত পর্যন্ত হজের মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৮৮ টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৪১টি, সৌদি এয়ারলাইনসের ১০৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪১টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

এদিকে, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৯২ এবং মহিলা ২৬ জন। তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় নয়জন, জেদ্দায় দুইজন, মিনায় নয়জন, আরাফায় দুইজন, মুজদালিফায় একজন মারা গেছেন।

আরও পড়ুন: বিএনপির ‘এক দফা’ অগ্নিসন্ত্রাস

প্রসঙ্গত, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনসে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা