ছবি: সংগৃহীত
জাতীয়
ত্রিমুখী সংঘর্ষ

উত্তরায় যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে থেকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের সাথে যোগ দেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

এভাবে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার পর ঐ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। সেই সাথে সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারে সামনে জড়ো হন। এ সময় পুলিশ বাধা দেওয়ার পরও কিছু সময় তারা রাস্তায় বিক্ষোভ করেন।

আরও পড়ুন: গয়েশ্বর-আমান পুলিশ হেফাজতে

সেখানে দুপুর ১২ টা পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা অবস্থান করেন। এরই মধ্যে ঘটনাস্থলে ৪-৫ টি ককটেল বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

বেলা সাড়ে ১২ টার দিকে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করেন। এভাবে ২ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও ধাওয়া চলে বেশ কিছুক্ষণ। এর এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটে এলাকা ছেড়ে চলে যান।

আরও পড়ুন: ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, আহত ১৬

দুপুরে ১ টা ২০ মিনিটের পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে পুলিশ সদস্যরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেন। সেখান থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরাও সরে গেছেন।

সেখানে সংঘর্ষের শুরুতেই বিএনপিকর্মী সন্দেহে মো. আসাদুজ্জামান ও ফারুক ইসলাম নামে ২ জনকে আটক করে পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা