ছবি-সংগৃহীত
জাতীয়

ম্যানহোলে নেমে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ীতে ওয়াসার সুয়ারেজ লাইন পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাতুয়াইলে সংঘর্ষ, দুই বাসে আগুন

শনিবার (২৯ জুলাই ) দুপুর ১২টার দিকে সায়দাবাদ আইডিয়াল কলেজের সামনে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুই শ্রমিকের নাম- সাইফুল (৫২) ও আলামিন (৩৫)। তারা যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকাতে থাকতেন বলে জানায় সহকর্মীরা।

নিহতদের সহকর্মী আইয়ুম বলেন, আমরা সবাই ওয়াসায় শ্রমিক হিসেবে কাজ করি। সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ আইডিয়াল কলেজের সামনে কাজ করতে যাই। সেখানে আমরা প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা সুয়ারেজের ঢাকনা খুলে রাখি যাতে করে ভেতরে জমা গ‍্যাস বের হয়ে যায়। এর পর প্রথমে ১১টার দিকে সাইফুল নামেন, কিন্তু সাইফুলের কোনো সাড়া শব্দ না পেয়ে পরে আল আমিন নামেন, তারও সাড়াশব্দ না পেলে পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে তারা এসে দুজনকে উদ্ধার করে।

আরও পড়ুন : পুলিশের মাথা ফাটলো বিএনপি কর্মীরা

ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঢাকনা থাকায় ম্যানহোলের ভেতরে সাধারণত অ্যামুনিয়া ও কার্বন ডাই অক্সসাইড গ্যাস জমে থাকে। সেখানে নেমে কাজ করার আগে এই ঢাকনা অন্তত ৪০ মিনিট থেকে এক ঘণ্টা খুলে রাখতে হয়। তখন অক্সিজেন প্রবেশ করলে অ্যামুনিয়া ও কার্বন ডাই অক্সাসাইড বের হয়ে যায়। কিন্তু এখানে ঢাকনা অর্ধেক খুলে অপেক্ষা না করেই তারা নেমে পড়েন। ফলে এই বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের লিডার নুরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সায়েদাবাদ এলাকার সুয়ারেজ থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : রাজধানীর প্রবেশমুখে পুলিশ মোতায়েন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা