সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা। (২১মে) শনিবার রাত থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে ওই প্রেমিকা।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) এর সাথে একই গ্রামের এক নারীর দীর্ঘ ১৩ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মাঝে আগামী বৃহস্পতিবার পারিবারিক ভাবে দেলোয়ার হোসেনের বিয়ে ঠিক হয়েছে। এমন খবর পেয়ে শনিবার রাতে বিয়ের দাবিতে হাতে বিষের বোতল নিয়ে প্রেমিক দেলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ওই নারী অবস্থান শুরু করছে। এ ঘটনার খবর পেয়ে রোববার সকালে পুলিশ গিয়ে ওই নারীকে থানায় নিয়ে আসার চেষ্টা করেও আনতে পারেনি।

বিষয়টি নিয়ে দেলোয়ারের বাড়িতে অবস্থানরত ওই নারী জানান, স্কুল জীবন থেকে দেলোয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ১৩ বছর যাবৎ ওর সাথে আমার সম্পর্ক চলে আসছে। প্রেমের ওই সম্পর্কে বিয়ের আশ্বাসে দেলোয়ারের সাথে একাধীক বার শারীর সম্পর্ক হয়েছে। এতো কিছুর পরও হঠাৎ দেলোয়ার অন্য জায়গায় বিয়ে করছে বলে জানতে পেরেছি। তাই বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছি যদি বিয়ে না করে তাহলে হাতে থাকা বিষ পান করে এখানেই মরবো।

তবে এ বিষয়ে দেলোয়ারকে বাড়িতে গিয়েও খুঁজে পাওয়া যায়নি। মোবাইল ফোনটিও বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটিকে তার পিতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আবার প্রেমিকের বাড়িতে চলে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যদি আবার চলে যায় তাহলে আমাদের কিছু করার নাই তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা