সারাদেশ

মুন্সীগঞ্জে যুবককে মারধর, ঘরে অগ্নিসংযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার ইসলামপুর এলাকার এক হাত বিহীন যুবক তার পৈত্রিক সম্পত্তি ছেড়ে না দেওয়ায় প্রথমে তাকে মারধর পরে তার ঘরে অগ্নিসংযোগ এখন ওই যুবককে বোমা হামলার মিথ্যা আসামী করে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই যুবক তার মাকে নিয়ে এখোন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

জানা গেছে, পৌরসভার উওর ইসলামপুর এলাকার মৃত ইউনুস আলীর এক হাত বিহীন ছেলে আজমীর হোসেন অপুকে (২৫) প্রায় ১ বছর যাবৎ তার পৈত্রিক ভিটা ছেড়ে দিতে বলছে একই এলাকার যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ পাঠান। পৈত্রিক ভূমি ছেড়ে দেওয়ার কারন জিজ্ঞাসা করলে কোন কাগজ পত্র না দেখিয়ে সে ওই জমি ক্রয় করেছে বলে তাকে তার পৈত্রিক ভিটা ছেড়ে চলে যেতে বলে সিরাজ পাঠান। এনিয়ে ওই এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের অপু বিষয়টি অবহিত করলেও এলাকায় একাধিক শালিশী হলেও ওই সমস্ত শালিশীতে দলিল পত্র উপস্থাপন না করেই ওই যুবদল নেতা গায়ের জোড়ে অপুকে তার পৈত্রিক ভিটা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল । অপু ছেড়ে না দেওয়ায় গত ১৩ মে তার বাড়িতে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অপু ও তার মাকে মারধর করে সিরাজ পাঠান বাহিনী। পরে গত ১৬ মে গভীর রাতে তার বসত বাড়ির টিন ও কাঠ দিয়ে তৈরী ঘরে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এ নিয়ে গত ১৭মে অপু বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করলে মামলা দায়েরের পর হতে বিভিন্ন হুমকি দিয়ে আসছে সিরাজ পাঠান ও তার সন্ত্রাসী বাহিনী। এ নিয়ে আতংঙ্কে আছেন অপু ও তার মা তাসলিমা বেগম।

অপুর মা তাসলিমা বেগম বলেন, আজ থেকে ২০ বছর আগে আমার স্বামী মারা যায়। আমি আমার ছেলে মেয়েকে অন্যের বাসায় কাজ করে বড় করে তুলেছে। অপুর বয়স যখন ২ বছর বাড়ির পশ্চিম পাশে খেলা করার সময় লাল বলের মতো বস্তু কুড়িয়ে পেয়ে তা নিয়ে খেলা করছিলো সে। তারপর ওই লাল বস্তু (ককটেল) বিস্ফোরনে তার বাম হাতের কব্জিটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপুর বয়স যখন ১০ বছর তখন থেকে একটি অফিসে পিয়নের কাজ করে। তা দিয়ে যা আয় হয় আমার ছেলে আর আমি কোনরকম খেয়ে বেচেঁ আছি। কিন্তু আমাদের এলাকার সিরাজ পাঠান বলে আমার স্বামীর ভিটা ছেড়ে দিতে। ছেড়ে না দেওয়ায় ওরা আমার ছেলেকে মারধর করলো। আমি ধরতে গেলে আমাকেও মারধর করে পরে গভীর রাতে আমাগো ঘরে আগুন ধরিয়ে দেয়। এখোন আমি ভয়ে রাতে ঘুমাইনা। কখন যেন আগুন ধরিয়ে ওরা আমাকে এবং আমার ছেলেকে জীবন্ত মেরে ফেলে তাই ছেলে গুমালেও আমি সারারাত জেগে থাকি।

অপু বলেন, আমার হাত না থাকায় ছোট বেলা হতেই আমাকে কেউ কাজে নিতোনা। পরে আমার এলাকায় ইন্সুরেন্স কোম্পানির লোকজন ইন্সুরেন্স করতে আসলে আমার এবং আমার মায়ের অবস্থা দেখে তারা আমাকে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পনীর মুন্সীগঞ্জ অফিসে পিয়নের চাকুরী দেয় । ওই চাকুরী করে মাকে নিয়ে কোন রকম বাবার ভিটায় খেয়ে পরে বেচেঁ আছি। কিন্তু সিরাজ পাঠান বলে আমার বাবার ভিটা সে কিনেছে। কিন্ত আমার বাবা দাদা কেউ এই ভিটা বিক্রি করেনাই। তারা আমাকে আমার বাবার ভিটা ছেড়ে দিতে বলছে। ছেড়ে না দেওয়ায় আমাকে মারধর করেছে ঘরে আগুন দিয়েছে এখোন আবার আমাকে বোমা হামলা মামলার আসামী করবে বলে ভয় দেখাচ্ছে। আমি তাদের ভয়ে অসুস্থ হয়ে পরেছি।

এ ব্যাপারে অভিযুক্ত সিরাজ পাঠান বলেন- ওই জমি আমি অপুর বাবার ফুপুর ওয়ারিশদের নিকট হতে ক্রয় করেছি। ওর বাবা পাশের বিল্ডিং বাড়ির কাছে ওদের জায়গা বিক্রি করছেন। আজ (২১ মে) দুপুরে হুমকি বিষয়ে সিরাজ পাঠানের মোবাইলে একাধিক বার ফোন করলে বন্ধ পাওয়া যায়।

এ ব্যপারে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, আমি বিষয়টি সম্পর্কে খোজ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নিবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা