লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী (ছবি: সংগৃহীত)
সারাদেশ

পানিবন্দি সুনামগঞ্জের লাখো মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি: উজানের ঢল ও টানা বৃষ্টিতে হাওরের পানি উপচে ভেসে গেছে সুনামগঞ্জ। বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে আসা লোকজন ত্রাণ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অপেক্ষায় রয়েছেন। জেলার বিভিন্ন এলাকায় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। চারদিকে শুধুই পানি।

দুটি আশ্রয় কেন্দ্র সদর উপজেলার হাসননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সুনামগঞ্জ সরকারি কলেজ সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ পর্যন্ত ত্রাণ পৌছেনি সেখানে। আশ্রয় কেন্দ্রে অন্যান্য সুবিধাদিও নেই।

হাসন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া গৃহবধূ জাহেরুন বেগম অভিযোগ করে বলেন, ছোট তিন সন্তান নিয়ে বুধবার এখানে গেছেন তিনি। আজ পর্যন্ত কেউ তাদের খোঁজখবর নেয়নি। গতকাল থেকে না খেয়ে আছেন তিনি।

মো. ফয়সল মিয়া (৫০) বলেন, ‘আমরা না খেয়ে এখানে আছি। কিন্তু কেউ আমাদের দিকে তাকাচ্ছেও না। স্ত্রীসহ ছয় সদস্যকে নিয়ে কষ্টে আছি। শুধু আমি না এখানে ত্রিশটি পরিবার আছে কেউ ত্রাণ বা কোন কোনো কিছুই পায়নি।’

সুনামগঞ্জ সরকারি কলেজে গিয়ে দেখা যায়, এখানে ৩৫টি পরিবার খুবই গাদাগাদি করে আছেন। তবে যারা নতুন আসছেন তারা কেউই জায়গা পাননি। কষ্ট করে রয়েছেন।

যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা বিশুদ্ধ পানি ও বাথরুমের সুবিধা পাচ্ছে না কেন এমন প্রশ্নে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান শাহরিয়ার বলেন, আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখছি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আগামীকাল সুনামগঞ্জ পৌরসভার মাধ্যমে হাছান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুনামগঞ্জ সরকারি কলেজে বন্যায় আশ্রয় নেওয়াদের ত্রাণ দেওয়া হবে।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা বিশুদ্ধ পানি ও বাথরুমের সুবিধা পাচ্ছে না কেন এমন প্রশ্নে জেলা প্রশাসক ব্যস্ত বলে মুঠোফোন ফোন কল কেটে দেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা