সারাদেশ

ট্রাক কেড়ে নিল আরও দুই প্রাণ

সান নিউজ ডেস্ক: বগুড়ায় ট্রাক কেড়ে নিল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ। শুক্রবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের বীরকেদার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন।

আরও পড়ুন: আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

নিহতদের মধ্যে একজ‌নের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি নওগাঁ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। অপরজনের পরিচয় জানা যায়নি। গুরুতর আহতের নাম সাগর হো‌সেন (২৮)। তি‌নি নওগা সদর উপ‌জেলার হা‌বিব সা‌কিদা‌রের ছে‌লে।

জানা গে‌ছে, দুর্ঘটনার শিকার তিন যুবক মোটরসাইকেলযোগে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে বারমাইল এলাকায় গার্ডেন ভিউ হোটেলের সামনে মোটরসাইকেলটি নওগাঁগামী একটি ট্রাককে ওভারটেক যায়, এসময় বগুড়াগামী একটি কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মহাসড়কে পড়ে গেলে ট্রাক তাদের চাপা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যায়। গুরুতর আহত অপর এক যুবককে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

এ ব্যাপারে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের বীরকেদার বারোমাইল এলাকায় তিন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় দুজনকে দুপচাঁচিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। অন্যজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুপচাঁচিয়া থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: সেরা অভিনেত্রী জয়া আহসান

ওসি আরও জানান, ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, বগুড়া ছি‌লিমপুর ও মে‌ডিকেল ফাঁড়ির এ‌টিএসআই আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার চি‌কিৎসা চল‌ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা