সারাদেশ

ফের আসামির সঙ্গে বাদীর বিয়ে

সান নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি হাজতি এক যুবকের সঙ্গে মামলার বাদি তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নূরুন্নবী ভূঁইয়া।

আরও পড়ুন: ট্রাক কেড়ে নিল আরও দুই প্রাণ

শুক্রবার (২০ মে) বিকেলে উচ্চ আদালতের আদেশে বাদী ও আসামিপক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। বর কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার দেওঘর এলাকার মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়া (২৩) এবং কনে (১৯) একই এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ২০২০ সাল থেকে বন্দি রয়েছে হাজতি নাঈম মিয়া। উচ্চ আদালতের নির্দেশে কারাগারের অফিস কক্ষে মামলার বাদীর সঙ্গে হাজতি নাঈম মিয়ার বিয়ে সম্পন্ন হয়। এ সময় উভয় পক্ষের পরিবারের স্বজন ও আইনজীবীরা উপস্থিতিত ছিলেন। ঢাকার মিরপুর থানার মামলায় গ্রেফতারের পর নাঈম মিয়াকে ঢাকা থেকে এ কারাগারে আনা হয়। বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা