সিলিন্ডারের ভিতরে ইয়াবাসহ আটক ২
সারাদেশ

সিলিন্ডারের ভিতরে ইয়াবাসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের সাবরাং থেকে ইয়াবাসহ দুজনকে আটকের দাবি করেছে র‌্যাব-১৫।

আরও পড়ুন: বছরের শুরুতেই শিক্ষার্থীদের বই দিচ্ছে সরকার

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে টেকনাফের সাবরাং বাজারস্থ মেসার্স মাষ্টার জহির এন্ড সন্স ট্রেডার্সে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ছৈয়দ হোছাইন মামুনকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন। তারা বলছেন, এক পক্ষের মধ্যে তাদের জমি বিরোধ নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলছে। এ সুযোগে ছৈয়দ হোছাইন মামুনের সিলিন্ডারের দোকানে পুরাতন গ্যাসে বিশেষ কায়দায় ইয়াবা দিয়ে রাখছে কিন্তু দোকানদার জানে না। তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের এটি বাহির করা।

আটক ব্যক্তিরা হলেন , সাবরাং সিকদারপাড়ার মৃত জহির আহম্মদের ছেলে সৈয়দ হোসেন মামুন (৩৭),উভয় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইসমাইল (২৫)।

আরও পড়ুন: প্রথম দিনেই রেলের ওয়েবসাইট বিকল

কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন বলেন,টেকনাফ সাবরাং ইউনিয়ন এর সিকদারপাড়া বাজারস্থ ভাই ভাই মার্কেট এর মেসার্স মাস্টার জহির এন্ড সন্স ট্রেডার্সে এ অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তী গ্যাস সিলিন্ডার তল্লাশি করে দশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবার ঘটনায় আটক দু'জনের বিরুদ্ধে টেকনাফ থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে জানান।

টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, সৈয়দ হোসেন মামুন টেকনাফ উপজেলা পরিষদের সিএ হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আমার সঙ্গে অফিস করেছে মামুন। আমার ধারণা, তিনি ষড়যন্ত্রের শিকার। তবে আমরাও এ বিষয়ে তদন্ত করে দেখবো তার সম্পৃক্ততা আছে কি না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা