সারাদেশ

আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

শফিক স্বপন, মাদারীপুর: ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে শিমুলিয়া ও জাজিরা নৌরুটে জাজিরার মাঝিকান্দি ঘাটে আরেকটি ফেরিঘাট নির্মাণকাজ শুরু হয়েছে। ২৮ এপ্রিলের মধ্যে নতুন ঘাটটি চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিআইডব্লিউটিএ। এছাড়া এ নৌরুটে দুর্ভোগ লাগবে রাতে ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুনির্দিষ্ট তথ্যেই মকবুলকে গ্রেফতার: পুলিশ

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট পরিদর্শনে এসে বলেন, পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে বাংলাবাজার ঘাটটি যে কোনো সময় বন্ধ করে দেওয়া হবে। ঈদে ঘরমুখী মানুষের চাপ মোকাবিলা করার জন্য ওই ঘাট থেকে রাতে কয়েক দিন ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বিকল্প জাজিরা ঘাটে আরেকটি ফেরিঘাট নির্মাণ করা হবে ২৮ এপ্রিলের মধ্যে।

মুন্সীগঞ্জের শিমুলিয়া নদী বন্দরের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন বলেন, মানুষের দুর্ভোগ লাগবে মাঝিকান্দি ঘাটে আরেকটি ফেরিঘাট নির্মাণকাজ চলমান রয়েছে। আগামী ২৮ এপ্রিল ঘাটটি চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ৮৭টি লঞ্চ চলাচল করবে। এ ছাড়া ১৫৩টি সিবোট চলাচল করবে। এতে যদি কিছুটা দুর্ভোগ কমে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন বর্তমানে ৬টি ফেরি চলাচল করছে। ঈদকে সামনে রেখে আরও দু-তিনটি ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ স্বল্প সংখ্যক ফেরি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া অনেক কষ্টসাধ্য। তার পরেও যদি ১০টি ফেরি চলাচল করে তা হলে বেশি একটা চাপ হবে না। যদি এর কম হয় তা হলে দুর্ভোগ হতে পারে।

আরও পড়ুন: আশা করছি সবার ভালো লাগবে

ফেরি, নাব্যতা ও ঘাট সংকটে রয়েছে ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিঘাট। পদ্মা পাড়ের অপেক্ষায় মহাসড়কে প্রতিদিনই পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী যানবাহনের ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট নানা সংকটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। এ সংকট নিরসন না হলে ঈদযাত্রায় দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, এ নৌরুটে ছোট-বড় ২১টি ফেরি রয়েছে। ইঞ্জিনসহ বিভিন্ন ত্রুটি দেখা দেওয়ার কারণে ৩টি রো রো ফেরি, ২টি ইউটিলিটি ফেরি বিকল রয়েছে। এর মধ্যে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে মেরামত কাজ চলছে ফেরি মাধবীলতা আর নারায়ণগঞ্জ ডর্কইয়ার্ডে পাঠানো হয়েছে ভাষাসৈনিক গোলাম মাওলা, শাহ্ আলী, শাহ্ পরান ও শাপলা-শালুক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা